ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

ছবি: নিজস্ব প্রতিবেদক

বরিশালের গৌরনদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ২৭ জুন ২০২৬ তারিখে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গৌরনদী থানাধীন সুন্দরদী এলাকার টরকী হাই স্কুলের পিছনে পলাশ মিত্রের বসত বাড়ির সামনে মাদক কেনাবেচা চলছে।

পরে এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে সেখান থেকে মোঃ সোহেল মোড়ল (২৬) ও মোঃ রিয়াদ সরদার (৩৭) নামে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১০.৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৩১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই মোঃ জহিরুল হক বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।

পুলিশ আরও জানায়, আটক সোহেল মোড়লের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং রিয়াদ সরদারের বিরুদ্ধেও ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা বিচারাধীন রয়েছে।

বিষয় : গৌরনদী বরিশাল ইয়াবা আটক

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ২৭ জুন ২০২৬ তারিখে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গৌরনদী থানাধীন সুন্দরদী এলাকার টরকী হাই স্কুলের পিছনে পলাশ মিত্রের বসত বাড়ির সামনে মাদক কেনাবেচা চলছে।

পরে এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে সেখান থেকে মোঃ সোহেল মোড়ল (২৬) ও মোঃ রিয়াদ সরদার (৩৭) নামে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১০.৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৩১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই মোঃ জহিরুল হক বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।

পুলিশ আরও জানায়, আটক সোহেল মোড়লের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং রিয়াদ সরদারের বিরুদ্ধেও ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা বিচারাধীন রয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪