ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গৌরনদীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) গৌরনদী মডেল থানাধীন সরিকল ইউনিয়নের আধুনা বটতলা তালীমুল কোরআন মহিলা মাদ্রাসার সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মোঃ তছলিম ফরাজী (২৩), পিতা- মৃত ফজলুল হক ফরাজী, মাতা- মোছাঃ হাফিজা বেগম, সাং- আগরপুর, ৭ নম্বর ওয়ার্ড, জাহাঙ্গীরনগর ইউনিয়ন, থানা- বাবুগঞ্জ, জেলা- বরিশাল, আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২ গ্রাম এবং যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এজাহারের ভিত্তিতে গৌরনদী মডেল থানায় এফআইআর নং-০২, তারিখ ২ জুলাই ২০২৬ এবং জি.আর. নং-২১৪ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

গৌরনদী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : গৌরনদী ওসি গৌরনদী মাদক দ্রব্য

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) গৌরনদী মডেল থানাধীন সরিকল ইউনিয়নের আধুনা বটতলা তালীমুল কোরআন মহিলা মাদ্রাসার সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মোঃ তছলিম ফরাজী (২৩), পিতা- মৃত ফজলুল হক ফরাজী, মাতা- মোছাঃ হাফিজা বেগম, সাং- আগরপুর, ৭ নম্বর ওয়ার্ড, জাহাঙ্গীরনগর ইউনিয়ন, থানা- বাবুগঞ্জ, জেলা- বরিশাল, আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২ গ্রাম এবং যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এজাহারের ভিত্তিতে গৌরনদী মডেল থানায় এফআইআর নং-০২, তারিখ ২ জুলাই ২০২৬ এবং জি.আর. নং-২১৪ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

গৌরনদী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪