ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হলেন গৌরনদীর কৃতি সন্তান কামরুজ্জামান দুলাল

ছবিঃ সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান দুলাল

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের অংশ হিসেবে গৌরনদীর কৃতি সন্তান, সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান দুলালকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের খবরে গৌরনদী উপজেলাসহ বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁরা পৃথক বিবৃতিতে কামরুজ্জামান দুলালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

নেতাকর্মীরা বলেন, কামরুজ্জামান দুলাল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে আসছেন। কেন্দ্রীয় যুবদলের দায়িত্বশীল নেতা হিসেবে তিনি বিভিন্ন গণতান্ত্রিক ও যুগপৎ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগ-তিতিক্ষা অসংখ্য যুবদল কর্মীকে রাজনীতিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করেছে।

তাঁর শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশের কল্যাণে কাজ করবেন। সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ন্যায়, সুশাসন ও জনসেবার আদর্শকে সমুন্নত রাখবেন এমন প্রত্যাশাই সবার।

গৌরনদীর কৃতি সন্তান কামরুজ্জামান দুলালের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি এলাকার মানুষের জন্যও গর্বের বিষয় বলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল অভিমত ব্যক্ত করেছেন।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হলেন গৌরনদীর কৃতি সন্তান কামরুজ্জামান দুলাল

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের অংশ হিসেবে গৌরনদীর কৃতি সন্তান, সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান দুলালকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের খবরে গৌরনদী উপজেলাসহ বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁরা পৃথক বিবৃতিতে কামরুজ্জামান দুলালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

নেতাকর্মীরা বলেন, কামরুজ্জামান দুলাল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে আসছেন। কেন্দ্রীয় যুবদলের দায়িত্বশীল নেতা হিসেবে তিনি বিভিন্ন গণতান্ত্রিক ও যুগপৎ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগ-তিতিক্ষা অসংখ্য যুবদল কর্মীকে রাজনীতিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করেছে।

তাঁর শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশের কল্যাণে কাজ করবেন। সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ন্যায়, সুশাসন ও জনসেবার আদর্শকে সমুন্নত রাখবেন এমন প্রত্যাশাই সবার।

গৌরনদীর কৃতি সন্তান কামরুজ্জামান দুলালের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি এলাকার মানুষের জন্যও গর্বের বিষয় বলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল অভিমত ব্যক্ত করেছেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪