ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ডিবির অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ

ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

বরিশালের গৌরনদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মো. সোহেল হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি লাল রঙের অ্যাপাচি-১৬০ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ এলাকার উত্তর বিল্লগ্রামের একটি মৎস্যঘেরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বিল্লগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে সোহেল হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর ব্যবহৃত লাল রঙের অ্যাপাচি-১৬০ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সোহেল হাওলাদারের বিরুদ্ধে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ও অব্যাহত থাকবে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে ডিবির অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মো. সোহেল হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি লাল রঙের অ্যাপাচি-১৬০ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ এলাকার উত্তর বিল্লগ্রামের একটি মৎস্যঘেরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বিল্লগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে সোহেল হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর ব্যবহৃত লাল রঙের অ্যাপাচি-১৬০ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সোহেল হাওলাদারের বিরুদ্ধে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ও অব্যাহত থাকবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪