বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল বলেছেন, “লেখাপড়ায় যেমন জয়-পরাজয় থাকে, তেমনি খেলাধুলার প্রতিযোগিতাতেও জয়-পরাজয় থাকবে। তবে জয়-পরাজয়ের চেয়ে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, বিশিষ্ট সমাজসেবক গাজী মো. তারেক, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সহযোগী অধ্যাপক আকন মো. কামরুজ্জামান, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম স্বপন এবং পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাব।
ফাইনাল খেলাকে ঘিরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শিক্ষার্থীরা নিজেদের নৈপুণ্য প্রদর্শন করে। মাঠজুড়ে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা গেলে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। একই সঙ্গে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
খেলা শেষে অতিথি ও শুভানুধ্যায়ীরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
.png)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন