স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় চলমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে রাজিহার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম রতন, যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ফকির, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান সরদার, বিএনপি নেতা মোঃ সোবহান পাইক, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ফকির, সদস্য মোঃ শাহাবুদ্দিন হাওলাদার এবং যুবদল নেতা জামাল সরদার।
এছাড়াও অনুষ্ঠানে রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান তারা।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন