বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গৌরনদীতে ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় দুই হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী উপজেলা চত্বরে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল হক মৃধা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব হান্নান শরীফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনির হোসেন।
অনুষ্ঠানে উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রতিটি বিদ্যালয়ের জন্য ১৪টি করে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন