বরিশালের গৌরনদীতে চলমান এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শুরু হওয়া ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মোট ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম। পরিদর্শনের সময় দুই পরীক্ষার্থীকে নকল করতে দেখে তিনি শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কারের নির্দেশ দেন।
বহিষ্কৃত দুই পরীক্ষার্থী সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। তারা হলেন দুর্জয় বাড়ৈ (রোল-২০৫৬৩২) এবং মেহেদী হাসান খোন্দকার (রোল-২০৫৬৪২)।
মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনের তদারকিতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহিষ্কারের এ ঘটনা ছাড়া সার্বিকভাবে কেন্দ্রের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন