বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান বলেছেন, গৌরনদী পৌরবাসী যদি আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করেন, তাহলে তিনি জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং পৌরবাসীর একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চান। জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য।
সোমবার (২০ জুলাই) গৌরনদী পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, দিনমজুর, তরুণ, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসীও পৌরসভার বিভিন্ন উন্নয়ন, নাগরিক সেবা এবং অবকাঠামোগত সমস্যার বিষয়গুলো তার সামনে তুলে ধরেন।
মিজানুর রহমান মুকুল খান বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের সমন্বিত উন্নয়নে কাজ করবেন। সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, স্ট্রিট লাইট, নাগরিক নিরাপত্তা এবং আধুনিক পৌরসেবা নিশ্চিত করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে একটি কার্যকর ও সেবামুখী পৌর প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র, দিনমজুর, কৃষক, শ্রমজীবী মানুষ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং নাগরিক সুবিধা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে তার।
তিনি বলেন, পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে আমি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। জনপ্রতিনিধি নয়, আপনাদের একজন সেবক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
শেষে তিনি গৌরনদী পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব গৌরনদী পৌরসভা গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন