২২ জুলাই ২০২৬ ,দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে পদ পুনর্বহালের আবেদন; আহ্বায়ক ও সদস্য সচিবের অনুমোদন।
বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে পুনর্বহাল করা হয়েছে সাহাবুব হাসান শরীফকে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণে কিছুদিন আগে সাহাবুব হাসান শরীফ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। পরবর্তীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তিনি পুনরায় পদে বহালের জন্য লিখিত আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণবশত তিনি দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে শক্তিশালী করতে এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে তিনি পুনরায় দায়িত্ব পালন করতে আগ্রহী। এ কারণে তাকে পূর্বের পদে বহাল রাখার জন্য তিনি দলীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানান।
আবেদনের পরিপ্রেক্ষিতে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান আবেদনটি অনুমোদন করেন এবং সাহাবুব হাসান শরীফকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে বহাল রাখার সিদ্ধান্ত দেন।
এদিকে, সাহাবুব হাসান শরীফের পদ পুনর্বহালের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন