বরিশালের গৌরনদীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) টরকী বন্দর কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি টরকী বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রতিকৃতি ও ধর্মীয় ব্যানার বহন করা হয়। এ সময় পুরো এলাকা ধর্মীয় উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আলহাজ্জ আবুল হোসেন মিঞা, সাবেক চেয়ারম্যান, ২নং বার্থী ইউনিয়ন পরিষদ ও ব্যবস্থাপনা পরিচালক, আনোয়ারা রি-ক্যাডেট স্কুল। এছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউরজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, টরকী বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলাম ওলি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুদাম পাল, সমীর সরকার, বিশ্ব রায়, মিঠুন মিত্রসহ স্থানীয় ব্যবসায়ী ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও শোভাযাত্রায় অংশ নেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে এটাই প্রত্যাশা।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। শোভাযাত্রাকে কেন্দ্র করে টরকী বন্দরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
.png)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন